সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ

২০ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ AM
কাশিমপুর কারাগার

কাশিমপুর কারাগার © সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কারাগার ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার এবং টহল বাড়াতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থার সহযোগিতা চেয়েছে কারা কর্তৃপক্ষ। এ বিষয়ে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর কাছে চিঠি পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগার ক্যাম্পাসে চারটি কেন্দ্রীয় কারাগার রয়েছে। এসব কারাগারে বর্তমানে রাজনৈতিক বন্দিসহ বিভিন্ন ধরনের প্রায় ১২ হাজার বন্দী আছেন। কারাগার সরকারের অত্যন্ত স্পর্শকাতর ও সংবেদনশীল প্রতিষ্ঠান হওয়ায় চারটি কারাগারের নিরাপত্তা বাড়ানো জরুরি বলে মনে করছে কর্তৃপক্ষ। এ জন্য ক্যাম্পাসের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা টহল জোরদারে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহায়তা চাওয়া হয়েছে।

কারা কর্তৃপক্ষের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ১৮ নভেম্বর গাজীপুরের জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে কারাগারের নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থাগুলোর সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠি পাঠানো হয়েছে সাভার সেনানিবাসে ৯ পদাতিক ডিভিশনের সদর দপ্তরের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), গাজীপুরের পুলিশ কমিশনার, গাজীপুরের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরবি) অধিনায়ক, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অপারেশন শাখার কর্মকর্তার কাছে। এ ছাড়া অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আরও আটটি দপ্তরে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, কারাগারে বর্তমানে গুরুত্বপূর্ণ মামলার আসামিরা রয়েছেন। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এ মুহূর্তে কঠোর নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

ঝালকাঠি বাজারে আগুন, ৬ দোকান পুড়ে ছাই
  • ২০ নভেম্বর ২০২৬
সেনা ও অন্যান্য বাহিনীর কাছে নিরাপত্তা চাইল কাশিমপুর কারাগা…
  • ২০ নভেম্বর ২০২৬
এসআরবির অভিযানে বারিধারা থেকে গ্রেপ্তার আ. লীগের সাবেক এমপি
  • ২০ নভেম্বর ২০২৬
আটকা পড়েছে রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী, অনিশ্চয়তায় দিন কাটছে…
  • ২০ নভেম্বর ২০২৬
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হওয়া জীবনের সবচেয়ে বড় ভু…
  • ২০ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা গণহত্যার বিচারের রায়কে ইতিবাচকভাবে দেখছেন জামায়াত…
  • ২০ নভেম্বর ২০২৬
diuimage