ডাকসু নির্বাচন

ঢাবি ক্যাম্পাসে মজলিস-মাহফিল আয়োজনে নিষেধাজ্ঞা

২৩ আগস্ট ২০২৫, ১০:৩৩ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৩:৪৯ PM
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ আগস্ট থেকে প্রার্থীদের ক্যাম্পাসে বা হলে মজলিস-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে-প্রাঙ্গণে প্রচারণা চালানোর কাজ করা যাবে না। আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টার পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এগুলো স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে 'নির্বাচন আচরণ বিধিমালা' ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।

আজ শনিবার (২৩ আগস্ট) ডাকসু ও হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ‘‘ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থী-পক্ষ নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে আগামী ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সাংগঠনিক পরিচয়ে প্রচার কার্যক্রম চালাতে পারবেন। ইতিমধ্যে জানানো হয়েছে, প্রচার কাজ চালানোর নির্ধারিত দিনগুলোতে সামাজিক-আর্থিক-সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না।’’

‘‘এছাড়া এই দিনগুলোতে প্রার্থী-প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিস-মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে-প্রাঙ্গণে প্রচারণা চালানোর কাজ করা যাবে না। এগুলো স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে 'নির্বাচন আচরণ বিধিমালা' ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে।’’

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬