ডাকসুর হল সংসদে ভোটের আগেই জয় নিশ্চিত ছাত্রদলের প্রার্থীসহ দু’জনের

২৪ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নির্বাচনে দুই প্রার্থীর কোনও প্রতিদ্বন্দ্বী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে একজন ছাত্রদলের প্যানেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে দুটি সম্পাদকীয় পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে রেহেনা আক্তার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আর লামিয়া আক্তার লিমা শামসুন নাহার হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদের প্রার্থী।

জানা গেছে, হল সংসদে ছাত্রদল বাদে অন্য কোনও ছাত্র সংগঠন প্যানেল দেয়নি। এর মধ্যে সংগঠনটির প্যানেল থেকে লামিয়া আক্তার লিমা শামসুন নাহার হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদের প্রার্থী হয়েছেন।

আরও পড়ুন: রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু আজ

বিষয়টি নিশ্চিত করে ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, লামিয়া ছাত্রদলের প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। আর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে নির্বাচিত হতে যাওয়া রেহেনা আক্তার বাগছাসের সমর্থক বলে জানতে পেরেছি।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬