ডাকসু নির্বাচন

প্যানেলের বাইরে সব নেতাকর্মীকে প্রার্থীতা প্রত্যাহারের নির্দেশ ছাত্রদলের

২৩ আগস্ট ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
ছাত্রদল

ছাত্রদল © লোগো

আগামী সোমবার (২৫ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন দুপুর ১টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। জাতীয়তাবাদী ছাত্রদল বলছে, সংগঠনটির মনোনীত প্যানেলসমূহের বাইরে সকল নেতাকর্মীকে নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের করতে হবে। এই নির্দেশ অমান্যকারী সকলের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার (২৩ আগস্ট) রাতে শাখা ছাত্রদল থেকে এক নির্দেশনায় এ তথ্য জানিয়ে বলা হয়, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় ও তদাধীন হল শাখাসমূহের অনেক নেতাকর্মী ডাকসু ও হল সংসদসমূহের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। ছাত্রদল কর্তৃক মনোনীত প্রার্থীগণ বাদে তাদের সকলকে যথানিয়মে নিজ নিজ প্রার্থীতা প্রত্যাহার করার জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। এই নির্দেশনা অমান্যকারী সকলের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে নির্দেশনায় বলা হয়েছে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬