ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়ীদের বিষয়ে পরিষ্কারভাবে বলে দেবো: উপাচার্য

২৩ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান © সংগৃহীত

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে দায়ীদের বিষয়ে পরিষ্কারভাবে বলে যে এই জায়গাতে আমার বাঁধা বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, ডাকসু নির্বাচন একটি বড় আয়োজন। এ আয়োজনে সবাই যতক্ষণ আমার হাত ধরে থাকবেন ততক্ষণ আমি মাঠে থাকব, যেখানে আমার হাত ছেড়ে দিবেন আমি সবাইকে ডেকে পরিস্কার বলে দিবো যে এই জায়গাতে আমার বাঁধা।

আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো দিবসের এক আলোচনা সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় উপাচার্য বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে। যদিও এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন। তাই ভালো পরিবেশে ভোট আয়োজনের চেষ্টা চলছে। কমিশনের দিকনির্দেশনায় সব হচ্ছে। সকল অংশীজনের সাথেও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে অন্যায় দেখলে প্রতিহত করার ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বজায় ছিল। যেকোনো পরিস্থিতিতে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এ সময় সেনাবাহিনীসহ সকল অংশীজনদের একসঙ্গে মিলে কাজ করার আহ্বান জানান তিনি।

শিক্ষকদের সম্মান জানিয়ে বিইউবিটিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • ০৬ অক্টোবর ২০২৬
একাদশে দ্বিতীয় পর্যায়ের ভর্তির ফল প্রকাশ, জিপিএ-৫ পেয়েও কলে…
  • ০৬ অক্টোবর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা মূল্যায়নে অনিয়ম প্রমাণিত হলে ৫ বছরের ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদায়ের মঞ্চ প্রস্তুত, আবেগঘন বার্তায় যা বললেন মেসি
  • ০৬ অক্টোবর ২০২৬
বিএনপির বিরুদ্ধে ‘মুনাফেকি’র অভিযোগ জুনায়েদের, জবাব দিলেন শ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নেশার টাকা জোগাতে ভাগিনাকে বিক্রির অভিযোগ, মামা গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬