ডাকসুর প্রার্থী আইমান

প্রতিটি হল হোক গবেষণাগার, বিভাগ হোক জ্ঞানচর্চার নতুন দিগন্ত

২৩ আগস্ট ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১২:৪০ AM
ডাকসু গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী আইমান

ডাকসু গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী আইমান © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণার মান উন্নয়নকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইমান মাহমুদ। বর্তমানে আইমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের জাপানিজ স্টাডিজ বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

কৈশোর থেকেই গবেষণার প্রতি আলাদা আগ্রহী আইমান। মনোনয়নপত্র জমা দিয়ে তিনি জানান— ‘আমার লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ ও হলকে গবেষণার প্রাণকেন্দ্রে রূপান্তর করা। শিক্ষার্থীরা যেন শুধু পাঠ্যপুস্তক নির্ভর না থেকে নতুন জ্ঞান সৃষ্টি করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ফান্ডিং, রিসোর্স ও আন্তর্জাতিক সংযোগ নিশ্চিত করাই হবে আমার অঙ্গীকার।’

শিক্ষাজীবনের পাশাপাশি আইমান বর্তমানে স্টার্ট-আপ প্রতিষ্ঠান বেবিটিউটবের চিফ অপারেটিং অফিসার (COO) হিসেবে কাজ করছেন, যার লক্ষ্য শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা। এছাড়া তিনি জাপানিজ ব্যবসায়ীদের সাথে বিভিন্ন প্রজেক্টে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন এবং ‘মাই জাপান’ নামক প্রতিষ্ঠানের প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি বাংলাদেশি তরুণদের জাপানে কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আইমান বিভিন্ন সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সদস্য, রোটারেক্ট ক্লাব অব গুলশান টাইগার্সের প্রাক্তন প্রেসিডেন্ট (২০২৩-২৪), এবং ঢাকা বিশ্ববিদ্যালয় টুরিস্ট সোসাইটির সক্রিয় সদস্য। এছাড়া তিনি বাংলাদেশ ইয়ুথ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। সামাজিক কর্মকর্মাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে তিনি গ্লোবাল পিস অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হন।

আইমান লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। কলেজে থাকাকালীন তিনি নটরডেম রোটারেক্ট ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, নটরডেম কালচারাল ক্লাবের অ্যাসোসিয়েট সেক্রেটারি এবং নটরডেম আবৃত্তি দলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ই তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সেমিনার, কেস সলভিং প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে কৃতিত্বের সাথে পুরস্কৃত হন।

আইমানের স্বপ্ন— ঢাকা বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। তার ভাষায়,‘আমি চাই প্রতিটি হল হোক গবেষণাগার, প্রতিটি বিভাগ হোক জ্ঞানচর্চার নতুন দিগন্ত। এভাবেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের বুকে একটি মর্যাদাপূর্ণ গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারব।’

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬