ডাকসু নির্বাচন

মনোনয়ন ফেরত চাওয়ার শেষ দিন আজ 

২৩ আগস্ট ২০২৫, ০১:১২ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৬:১৪ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে আজ শনিবার (২৩ আগস্ট) শেষ দিন। এই দিন পর্যন্ত প্রার্থীরা তাদের আপিল জমা দিতে পারবেন।

ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, আজ সকাল ১১ টা পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন। আগামী ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। এরপর ২৬ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

এর আগে, গত বুধবার ডাকসু নির্বাচনে মোট ৫০৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বৃহস্পতিবারে ৪৬২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে গৃহীত হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে ছাত্র ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। অপরদিকে ৪৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা আগামী ২৩ আগস্টের মধ্যে আপিল করতে পারবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকেল ৪টায়।

ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, পাঁচ ধাপে হবে ভোটগ্রহণ
  • ১২ অক্টোবর ২০২৬
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ১২ অক্টোবর ২০২৬
ঢাবি শিক্ষক তাসনিম সিরাজকে লাল কার্ড দেখালেন শিক্ষার্থীরা
  • ১২ অক্টোবর ২০২৬
পছন্দের নারীকে বিয়েতে অসম্মতি বাবা-মার, গ্রামের বাড়িতে পাঠা…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
  • ১২ অক্টোবর ২০২৬
হংকং সিক্সেসে বাংলাদেশ দল ঘোষণা, স্কোয়াডে সাব্বির
  • ১২ অক্টোবর ২০২৬