ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল থেকে ‘বাদ’ তন্ময়

২৩ আগস্ট ২০২৫, ১১:৪৩ AM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
ডাকসুর কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়

ডাকসুর কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে ‘বাদ’ দেওয়া হয়েছে। ফেসবুকে একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে সমালোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে সংগঠনটি। শিবিরের প্যানেলের এক প্রার্থী এবং কেন্দ্রীয় কমিটি বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শুধু ফেসবুক স্ট্যাটাসের কারণে কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী জয়েন উদ্দিন সরকার তন্ময়কে বাদ দেওয়া হয়নি। শিক্ষার্থীদের ম্যান্ডেটের কথা মাথায় রেখে আমরা তাকে প্যানেল থেকে বাদ দিয়েছি।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের ক্রীড়া সম্পাদক এবং শিবিরের প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, ‘তন্ময় ব্যক্তিগত কারণে প্যানেল থেকে সরে গেছেন।’ আগামী ২৫ আগস্ট পদটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জাকসু নির্বাচনে প্রায় অর্ধেক ছাত্রী হলেও ভিপিসহ চার পদে নেই নারী

জানা গেছে, স্ট্যাটাসে তন্ময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে উদ্দেশ্য করে লেখেন, ‘একজন ফ্লাইট লেফটেন্যান্ট পাকিস্তান থেকে বিমান ছিনতাই করে ভারতে যেতে চাচ্ছিলেন।’ এ স্ট্যাটাস নিয়ে সমালোচনার পর তাকে সরিয়ে দেয়ার বিষয়টি সামনে এলো।

ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্রচারের ব্যানার থেকেও তার ছবি সরানো হয়েছে বলে জানা গেছে। যদিও বিষয়টিকে ভিত্তিহীন, অমূলক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে গণমাধ্যমে কাছে দাবি করেছেন জয়েন উদ্দিন সরকার তন্ময়।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬