জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাবি শিবির

০৫ আগস্ট ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ০৮:৩৩ PM
ঢাবি ও শিবির

ঢাবি ও শিবির © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রশিবিরের প্রদর্শনীতে স্থান পেয়েছে মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অনেকে। আর এতেই আপত্তি বাম ছাত্রসংগঠনগুলোর। এ নিয়ে বিক্ষোভের পর ছবিগুলো সরিয়ে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। 

এ ঘটনার পর টিএসসির ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাত্রশিবির নেতাকর্মীরা। অন্যদিকে বাইরে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা। এদিকে, রাত সাড়ে ৯টার দিকে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে শাখা ছাত্রশিবির। রাত সাড়ে ৯টায় টিএসসি অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হবে।

এক বার্তায় বলা হয়, ফ্যাসিবাদের পতনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির এর উদ্যোগে টিএসসিতে আয়োজিত তিন দিনব্যাপী প্রোগ্রামে একটি মহল মব সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির একটি জরুরি সংবাদ সম্মেলনের আহ্বান করেছে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬