‘একটা মাত্র সন্তান, খুব যত্ন করে বড় করেছি’—কক্সবাজারে নিখোঁজ অরিত্রর বাবা

০৮ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০১:৪০ AM
অরিত্র হাসান

অরিত্র হাসান © ফেসবুক থেকে সংগৃহীত

‎‘আমার ছেলের পরীক্ষা শেষ হয়েছে। পরীক্ষা শেষে বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার কথা জানানোর পর আমি যেতে নিষেধ করেছিলাম। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানাল, কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। আমার একমাত্র সন্তান। খুব যত্ন করে বড় করেছিলাম।’ ‎

‎আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে কথাগুলো বলছিলেন কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকত এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী অরিত্র হাসানের বাবা সাকিব হাসান। তিনি দৈনিক নিউ এইজ পত্রিকায় চাকরি করেন। ‎

‎সাকিব হাসান বলেন, ‘সমুদ্রসৈকতে ছেলের নিখোঁজের সংবাদ পেয়ে রাজধানীর বাসাবোর নন্দীপাড়ার বাসা থেকে অরিত্রের মাকে নিয়ে বিমানবন্দরে এসেছি। কক্সবাজারে যাওয়ার জন্য বিমানবন্দরে অপেক্ষা করছি।’ ‎

‎ছেলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার একমাত্র সন্তান। গত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে ভর্তি হয়েছে। তার প্রথম বর্ষের লিখিত পরীক্ষা গতকাল সোমবার শেষ হয়েছে। গতকাল রাতে আমার সঙ্গে কথা হয়েছে। তখন সে জানায়, তার বন্ধুরা মিলে সমুদ্রসৈকতে ঘুরতে যাবে। কিন্তু আমি তাকে যেতে নিষেধ করেছি। কিন্তু বন্ধুরা সবাই মিলে যাবে, তাই বললাম কোনো রিসোর্টে গিয়ে ঘুরে এসো। কিন্তু আজ সকালে আমাকে ফোন করে জানাল, সে সমুদ্রসৈকতে গোসল করতে গিয়ে নিখোঁজ আছে।’ ‎‎

কান্নাজড়িত কণ্ঠে অরিত্রের বাবা সাকিব হাসান বলেন, ‘ভাইভা পরীক্ষা শেষে আগামী ১৫ জুলাই বাসায় আসার কথা ছিল। আমার ছেলে মাংস খুব পছন্দ করে। বাসায় এসে মাংস খাওয়ার কথাও বলেছিল। একটা মাত্র সন্তান। খুব যত্ন করেই বড় করেছি। খুব মেধাবী ছিল ছেলেটা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেশ ভালো রেজাল্ট করে পছন্দের বিভাগে ভর্তি হয়েছে। প্রথম বর্ষের পরীক্ষাও বেশ ভালো হয়েছে জানিয়েছিল। কিন্তু হঠাৎ করেই এমনটা হয়ে গেল।’

‎প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষে গতকাল বিকেলে অরিত্র হাসানসহ পাঁচজন সহপাঠী কক্সবাজারে বেড়াতে যান। এর মধ্যে তিনজন আজ সকাল ৭টার দিকে হিমছড়ি সৈকত এলাকায় সাগরে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। কিছুক্ষণ পর তাঁর এক সহপাঠী কে এম সাদমান রহমানের লাশ সৈকতে ভেসে এলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নামের অপর দুই সহপাঠী এখনো নিখোঁজ রয়েছেন।

 

১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9