জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন সাবেক ছাত্রদল সভাপতি

১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ PM
আহত জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজল।

আহত জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজল। © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে মসজিদে এশার আজান চলাকালে উচ্চস্বরে গান-বাজনা বন্ধ করতে বলায় শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখকে মারধর করেছেন সাবেক শাখা ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজলসহ সাবেক আরও কয়েকজন নেতাকর্মী। এ ঘটনায় ফেরদৌস শেখের হাত ও কানে আঘাত লেগেছে। বর্তমানে তিনি রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এশার আজান চলার সময় মুক্তমঞ্চে উচ্চস্বরে ডিজে গান বাজানো হচ্ছিল। এ সময় গান বন্ধ রাখার অনুরোধ জানান ফেরদৌস শেখ। এ নিয়ে প্রথমে কয়েকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। পরে সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল আহমেদ সজলসহ কয়েকজন তাঁর ওপর হামলা করেন ।

ফেরদৌস শেখ বলেন, এশার আজানের সময় মুক্তমঞ্চে উচ্চস্বরে গান বাজছিল। বিষয়টি জানাতে গেলে প্রথমে দুজন তাঁর সঙ্গে কথা বলেন। তাঁরা জানান, বিষয়টি বুঝতে পারেননি। এর মধ্যে সাবেক ছাত্রদল নেতা সজল আরও দু-একজনকে নিয়ে সেখানে আসেন।

ফেরদৌস বলেন, ‘সজল এসে আমাকে জিজ্ঞাসা করেন, কী সমস্যা? আমি বিষয়টি বলার পর তিনি আমাকে ধাক্কা দিয়ে বলেন, “যাও, এটা পরে দেখব।” তখন আমি তাঁকে বলি, “ভাই, ধাক্কা দিচ্ছেন কেন?” এ কথা বলার পরপরই তাঁরা আমার ওপর চড়াও হন।’

তিনি আরও বলেন, ‘তাঁরা আমাকে মারতে মারতে ক্যাম্পাস মসজিদ পর্যন্ত নিয়ে যান।’

জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, আজানের সময় উচ্চস্বরে ডিজে গান বাজানোর কারণে তাঁরা গান বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন। এ সময় অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে থাকা কয়েকজন এবং ছাত্রদল ও যুবদলের সাবেক কয়েকজন নেতা তাঁদের ওপর হামলা করেন।

শাহীন মিয়া আরও বলেন, সাবেক ছাত্রদল নেতা সজলের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। এতে ফেরদৌস শেখের হাত ও কানে আঘাত লেগেছে। তিনি মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া সংগঠনের আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক জিলন। তিনি লেখেন, এশার আজানের সময় মুক্তমঞ্চে উচ্চস্বরে গান-বাজনা চলছিল। আজানের সময় গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতা ফেরদৌস শেখকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার ঘটনায় নিন্দা জানান তিনি।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

দক্ষিণ এশিয়ায় ক্ষমতার সমীকরণে বাংলাদেশ: আগামী পাঁচ বছরে পরর…
  • ১৪ নভেম্বর ২০২৬
আজান চলাকালে গান বন্ধ করতে বলায় ছাত্রশক্তির নেতাকে পেটালেন …
  • ১৪ নভেম্বর ২০২৬
এনডিএফের নতুন কমিটি, আবারও নেতৃত্বে ডা. নজরুল-ডা. মাহমুদ
  • ১৪ নভেম্বর ২০২৬
এক পরিবারের ৫ জনই চোর, গ্রেপ্তারের পর স্বর্ণ-টাকাসহ মিলল চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে দুটি অবৈধ ট্রলিং বোটসহ জব্দ ২২৫০ কেজি সামুদ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
৬৫৪তম থানা পাচ্ছে দেশ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950