দেশের হয়ে তৃতীয় বারের মত স্বর্ণ জিতলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র তাইম

০৬ জুলাই ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ১১:০৫ AM
তাইম হাওলাদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো

তাইম হাওলাদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো © টিডিসি সম্পাদিত

দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও স্বর্ণপদক জয় করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তাইম হাওলাদার। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব–২১ ব্যক্তিগত ইভেন্টে ৫০ কেজি ওজনশ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেছেন তিনি। এটি এ প্রতিযোগিতায় তাঁর টানা তৃতীয় স্বর্ণজয়, যা বাংলাদেশের জন্য একটি অনন্য রেকর্ড।

তাইম হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক ছাত্র।

এছাড়া তিনি সিনিয়র কারাতে চ্যাম্পিয়নশিপেও ৫০ কেজি ওজনশ্রেণিতে রৌপ্যপদক লাভ করেছেন। প্রতিযোগিতায় দলগত পুরুষ ফাইট ইভেন্টে বাংলাদেশ তৃতীয় স্থান অধিকার করে এবং তাম্রপদক অর্জন করে। 

গত ৫ ও ৬ জুলাই শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ এশিয়ার ছয়টি দেশ—বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও ভুটান—অংশগ্রহণ করে।

 

ভারতে মন্দিরে ধানবোঝাই ট্রাকের ধাক্কা, নিহত ১৫
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী
  • ১৮ অক্টোবর ২০২৬
সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা কত শতাংশ বেড়েছে, জানালেন প্রধানমন…
  • ১৮ অক্টোবর ২০২৬
গাছের ডাল কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে কৃষকের মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিকূলতার মধ্যেই টিউশনি করে প্রস্তুতি, শিক্ষার পর কৃষি ক্…
  • ১৮ অক্টোবর ২০২৬
‘ল্যাপটপগুলো ভাগাভাগি করে খেয়ে ফেললেন’—বিএনপির কেন্দ্রীয় ন…
  • ১৮ অক্টোবর ২০২৬