সাম্য হত্যা: তদন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ সদস্যের কমিটি

১৪ মে ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
ঢাবি ছাত্রদল নেতা সাম্য

ঢাবি ছাত্রদল নেতা সাম্য © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের নিহতের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঢাবি প্রশাসনের করা এই কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে আগামী ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে।

জানা গেছে, ৭ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও ড. সিরাজুল ইসলাম, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রভোস্ট অধ্যাপক ড.  সিরাজুল ইসলাম।

এছাড়া সদস্য সচিব হিসেবে থাকবেন ঢাবির সহকারী প্রক্টর মিসেস শারমীন কবীর এবং সাচিবিক দায়িত্ব পালন করবেন ঢাবির ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)।

আওয়ামী সরকারের মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির সোহাগ
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে এনসিপির স্লোগানের ভিডিওতে লাইক দিয়ে স্…
  • ০১ অক্টোবর ২০২৬
ফেসবুকে ছড়াল এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের তথ্য সংগ্রহের …
  • ০১ অক্টোবর ২০২৬
তুরাগ নদ থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ০১ অক্টোবর ২০২৬
শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬