ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরের পদত্যাগ চায় ছাত্রদল

ছাত্রদল নেতা সাম্য হত্যা
১৪ মে ২০২৫, ০৩:৫২ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
বিক্ষোভ

বিক্ষোভ © টিডিসি ফটো

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) নিহতের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে তাৎক্ষণিক মিছিল বের করেন তারা।

পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। সেখান থেকে শিক্ষার্থী সাম্যের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন ছাত্রদলের নেতারা। এ সময় ‘দফা এক দাবি এক, ভিসির পদত্যাগ’, আমার ভাইয়ের লাশ পড়ে, প্রশাসন কী করে' ইত্যাদি স্লোগান দেন নেতাকর্মীরা।

এসময় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ভিসির বাসভবনের সামনে নাছির বলেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার এবং একই সঙ্গে ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করছি। এ দাবিতে আজ বুধবার (১৪ মে) দুপুর সাড়ে ১১টায় এসব দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি স্পর্শকাতর জায়গায় এই হত্যাকাণ্ডের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। এতে প্রক্টর নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই তার পদত্যাগ ও বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে ভিসির পদত্যাগের দাবিতে বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এখনও সাম্যের জানাজা নামাজের সময় নির্ধারণ হয়নি। তবে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তীতে সময় জানিয়ে দেওয়া হবে। তবে বাদ জোহর জানাজা নামাজের সময় নির্ধারণ করা হতে পারে।

এসময় রাকিব বলেন, ৫ আগস্ট পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে দুটো খুন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মবকে উস্কানি দিচ্ছে। এই হত্যার দ্বায় অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। আমরা আর তাদেরকে গদিতে দেখতে চাই না। সেই সাথে সাম্য হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে করতে হবে।

এর আগে রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।

‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
ক্যাম্পাস সাংবাদিকেরা আমাদের সহযোদ্ধা
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিকেলের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950