ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস

১৪ মে ২০২৫, ০৩:৫৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০১:১৭ AM
মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস

মধ্যরাতে উত্তাল ঢাবি ক্যাম্পাস © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে মধ্যরাতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। বুধবার (১৪ মে) রাত ২টার দিকে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে ঢাবির শিক্ষার্থীরা। 

এর আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চ এলাকায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

এসময় শিক্ষার্থীরা 'আমার ভাই মরল কেন/ প্রশাসন বিচার চাই', 'উই ওয়ান্ট জাস্টিস/ উই ওয়ান্ট জাস্টিস', 'নিরাপদ ক্যাম্পাস/ আমাদের অধিকার' ইত্যাদি স্লোগান দেন।

আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে হামলায় নিহত ঢাবি ছাত্রদল নেতা

মিছিলে ঢাবি ছাত্রদলের নেতাকর্মীরা যেমন যোগ দেন, তেমন বিভিন্ন হলের সাধারণ শিক্ষার্থীরা সামিল হন। মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে গোটা ক্যাম্পাস।

রাত আড়াই সংবাদ লেখার সময় জানা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। 

লক্ষ্মীপুরে শিক্ষিকাকে মারধর ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায়…
  • ১২ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল, সমন্বয় হবে রমজ…
  • ১২ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে গভীর রাতে সরকারি অফিসে আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ ন…
  • ১২ নভেম্বর ২০২৬
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা নিয়ে ১১ নির্দেশনা শিক্ষা বো…
  • ১২ নভেম্বর ২০২৬
চুল পড়া কমাতে আলোচনায় নতুন যে চিকিৎসাপদ্ধতি
  • ১২ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের মিছিল-মিটিংয়ে না জড়িয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক …
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950