চা-সিঙ্গারার বক্তব্য ছড়ানোকে দুষ্টচক্রের কাজ বললেন ভিসি

০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:০৭ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান

টিএসসির ‘চা সিঙ্গারা’ নিয়ে নিজের দেয়া বক্তব্য ভাইরাল করাকে দুষ্টচক্রের কাজ বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, কোন বক্তব্যের একটি অংশ নিয়ে ফেসবুকে আপলোড করে তা ভাইরাল করা সংঘবদ্ধ দুষ্টচক্রের কাজ। মূল কথাকে পাশ কাটিয়ে তারা ভিন্ন একটি প্রসঙ্গকে সামনে নিয়ে আসে। পরে আরেকটি চক্র তা নিয়ে লেখালেখি করে সমালোচনার ঝড় তুলে।

বৃহস্পতিবার জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা’ নিয়ে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মিলনায়তনে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশনে ঢাবি উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র ১০ টাকায় এক কাপ চা, সিঙ্গারা, সমুচা আর চপ পাওয়া যায়, এটা বিশ্ববাসী জানলে গিনেস বুকে রেকর্ড হবে। সেটা পাওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে। এটি আমাদের গর্ব, এটি ঐতিহ্য।’

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের এমন মন্তব্যে তোলপাড় চলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এমনকি পত্র-পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি এই বক্তব্য নিয়ে। তার বক্তব্যের অনেকেই নানামুখী প্রতিক্রিয়া জানায়।

বিভিন্ন মাধ্যমে উপাচার্যের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনার এক পর্যায়ে বৃহস্পতিবার তিনি বলেন, ‘একটি তথ্যকে বিকৃত করে অথবা খণ্ডিত করে উপস্থাপন করা একটি অপরাধ। এগুলোর সাথে অনেকের যোগসাজেস থাকে এবং তাদের সমন্বিত প্রচেষ্টার ফলে এটি হয়ে থাকে। তারা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে। পরবর্তীতে আরেকটি চক্রের আবির্ভাব ঘটে, তারা তা নিয়ে লেখালেখি করে। এক পর্যায়ে মূল বিষয়বস্তু থেকে দূরে সরে গিয়ে ভিন্ন ইস্যু নিয়ে আসে। যখন বাঁশের চেয়ে কঞ্চি মোটা হয়ে যায় তখন কঞ্চি নিয়ে চলে, বাঁশ আর থাকে না।’

ট্যাগ: ঢাবি
সাংবাদিকদের ওপর বিএনপি নেতার হামলা , আইনানুগ ব্যবস্থা গ্রহণ…
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বাড়তে পারে
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশ-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
  • ২৭ আগস্ট ২০২৬
পাবিপ্রবিতে তৃতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শুরু
  • ২৭ আগস্ট ২০২৬
রংপুরের চার খুন নিয়ে জনমনে কেন এত প্রশ্ন, সন্দেহ আর অবিশ্বা…
  • ২৭ আগস্ট ২০২৬
বাইকে অচেতন তরুণী বহনের ঘটনায় রহস্য বাড়ছে, টিম গঠন করে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬