টিএসসিতে ‘চা খেতে’ গিয়ে আটক ছাত্রলীগ নেতা পুতুল

১০ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
আটক ছাত্রলীগ নেতা পুতুল

আটক ছাত্রলীগ নেতা পুতুল © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে থানায় দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যার পর টিএসসি সংলগ্ন চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দেন।

আটককৃত ওই ছাত্রলীগ নেতার নাম পুতুল চন্দ্র রায়। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটির স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন। পরে এই নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সন্ধ্যার পর টিএসসিতে চা খেতে এসেছিলেন পুতুল চন্দ্র রায়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে চিনতে পেরে আটক করে রাখেন। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসলে তাদের হাতে তুলে দেন তারা।

তবে রাত ১০টার দিকে শাহবাগ থানার ডিউটি অফিসারেরর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এ নামে থানায় কেউ আটক নেই বলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানায়।

২০২১ সালের মার্চ মাসে ঢাবির আইন বিভাগের সামনে প্রস্রাব করায় বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কয়েকজন ছাত্রলীগ কর্মীর হাতে মারধরের শিকার হয়েছিলেন পুতুল চন্দ্র রায়। পরে এ ঘটনায় এক কর্মীকে বহিষ্কারও করেছিল ছাত্রলীগ।

এছাড়া ২০২২ সালের ১৭ মে টিএসসি এলাকায় ছাত্রলীগের মারামারির ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালনরত এক সাংবাদিককে গালাগাল করে মারতে তেড়ে আসার অভিযোগ পাওয়া গিয়েছিল তার বিরুদ্ধে। এই ঘটনায় একটি ভিডিও ফুটেজও সে সময় প্রকাশিত হয়েছিল।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬
মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে হাতাহাতি, অনুষ্ঠানস্থল ত্যাগ…
  • ১৪ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সেলস অফিসার নেবে মিনিস্টার হাই-টেক, পদ ২০, আ…
  • ১৪ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি: ৬৮ বছরের পুরনো যুদ্ধবিমান বহর…
  • ১৪ এপ্রিল ২০২৬