মেট্রোরেলে চড়তে ভ্যাট দিতে হবে না আরও কত বছর, জানালেন অর্থমন্ত্রী

১১ জুন ২০২৬, ০৬:৪৭ PM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত ও সম্পাদিত

মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (১১ জুন) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এমন প্রস্তাব তিনি।

তিনি বলেন, মেট্রোরেল সেবার উপর মূসক অব্যাহতির মেয়াদ ৩০ জুন, ২০২৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করছি।

বর্তমান ভ্যাট আইন অনুযায়ী, যেকোনও শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান রয়েছে। তবে পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও ২০২২ সালের ডিসেম্বরে চালুর পর থেকে মেট্রোরেল সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।

২০২৪ সালের জুলাই মাসে এ সেবার ওপর ভ্যাট কার্যকরের উদ্যোগ নেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে যাত্রীদের প্রতিবাদ এবং সরকারি উদ্যোগের কারণে শেষ পর্যন্ত তা কার্যকর করা হয়নি।

পরবর্তীতে বিভিন্ন সময়ে জারি করা বিজ্ঞপ্তির মাধ্যমে মেট্রোরেলের জন্য ভ্যাট অব্যাহতি বহাল রাখে এনবিআর। সর্বশেষ গত ডিসেম্বরে জারি করা এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ভ্যাট অব্যাহতির সুবিধা দেওয়া হয়।

দুই বছর মেয়াদে ভ্যাট অব্যাহতির পাশাপাশি ৬৫ বছর বা তার বেশি বয়সী জ্যেষ্ঠ নাগরিকদের জন্য মেট্রোরেল ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সাধারণ ট্রেনে তারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন।

মেট্রোরেল নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণ করবে সরকার।

এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬
নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬