পদত্যাগ করলেন রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক আমিরুল

১১ জুন ২০২৬, ০৪:২৮ PM
অধ্যাপকড. মো. আমিরুল ইসলাম কনক

অধ্যাপকড. মো. আমিরুল ইসলাম কনক © সংগৃহীত

পদত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপকড. মো. আমিরুল ইসলাম কনক। আজ বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি জানান।

ফেসবুকের ওই পোস্টে হাতে লেখা পদত্যাগপত্র শেয়ার করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত ওই পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘সবিনয়ে অবহিত করছি যে আমি নিম্নস্বাক্ষরকারী গত ০৬.০৯.২০২৪ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়-ছাত্র-উপদেষ্টা দপ্তরের দায়িত্বে আছি। একাডেমিক এবং গবেষণামূলক কাজের ব্যস্ততার কারণে বর্তমানে আমার পক্ষে ছাত্র-উপদেষ্টা পদে দায়িত্ব পালন করা সম্ভবপর নয়।’

তিনি আরও লিখেছেন, ‘এমতাবস্থায় ছাত্র-উপদেষ্টা পদ থেকে আমাকে অদ্য ১১.০৬.২০২৬ তারিখ অপরাহ্ন থেকে অব্যাহতিদানে আপনার একান্ত মর্জি হয়।’

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম বলেন, ‘আমার পদত্যাগের খবরটি সত্য। আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি। অ্যাকাডেমিক ব্যস্ততা এবং লেখালেখিতে ব্যাঘাত ঘটার কারণে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, ‘একটা মিটিং থাকার কারণে আমি এখনো অফিসে যাইনি। তবে জেনেছি তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র হাতে পেলে বিস্তারিত জানতে পারব।’

‘আপনার ভাইকে ১৪ টুকরো করার ক্ষমতা আছে’—ছাত্রদল নেতার লাশ উদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসেই যুক্তরাজ্যের ইউসিএলের ডিগ্রি: ৫৫ অনলাইন কোর্সে বিন…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার প্রবেশপত…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গবেষণার সুবিধায় শিক্ষার্থীদের ৭৫০টি টার্নিটিন অ্যাকাউন্ট দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য নতুন সু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬