৪ বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার

১১ জুন ২০২৬, ০৬:৩৫ PM
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা © টিডিসি সম্পাদিত

দেশের চার বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে ১৮টি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করবে শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। নতুন অর্থবছরের প্রস্তাবনা বাজেটে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিভাগগুলো হলো—চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের ১৮ প্রকল্প বা কর্মসূচির মধ্যে দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনসহ ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ও চার বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাস্তবায়ন করা হবে। 

২০২৬-২০২৭ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা গত অর্থবছর ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। নতুন অর্থবছরে শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ১৮টি কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করবে। এরমধ্যে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে। আর ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন ও চারটি বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনা করেন অর্থমন্ত্রী। শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

ট্যাগ: বাজেট
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬
নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬