দেশীয় ভোজ্যতেল উৎপাদনে কর ছাড়, কমতে পারে বাজারদর

১১ জুন ২০২৬, ০৭:০৮ PM
ভোজ্যতেল

ভোজ্যতেল © সংগৃহীত ও সম্পাদিত

দেশীয় তৈলবীজ ব্যবহার করে ভোজ্যতেল উৎপাদনকারী শিল্পের জন্য ১০ বছরের কর সুবিধার প্রস্তাব করেছে সরকার। প্রস্তাবটি বাস্তবায়িত হলে দেশে উৎপাদিত ভোজ্যতেলের দাম কমতে পারে বলে মনে করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এ প্রস্তাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দেশীয় তৈলবীজ থেকে ভোজ্যতেল উৎপাদনকারী শিল্প প্রথম ৫ বছর শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরবর্তী ৩ বছর ৫০ শতাংশ এবং শেষ ২ বছর ২৫ শতাংশ কর ছাড় দেওয়া হবে।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং দেশে ভোজ্যতেলের উৎপাদন বাড়বে।

সরকারের আশা, কর সুবিধা দেওয়ার ফলে দেশীয় উৎপাদন উৎসাহিত হবে, যা দীর্ঘমেয়াদে ভোজ্যতেলের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজারমূল্যেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬