জাবি সংবাদিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ৩০ ডিসেম্বর

২৫ ডিসেম্বর ২০২৪, ১২:২০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন

তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৫ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচনী তফশিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) জাবিসাস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার ও ইতিহাস বিভাগের অধ্যাপক খো. লুৎফুল এলাহী তফসিলপত্র পাঠ করেন।

তফসিলপত্রে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় জাবিসাস কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা আজ বুধবার দুপুর আড়াইটা থেকে আগামী ২৭ ডিসেম্বর দুপুর ১২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকা ২৮ ডিসেম্বর প্রকাশ করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইউসুফ হারুন এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ।

এর আগে গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত জাবিসাসের কার্যকরী পরিষদের সভার সিদ্ধান্ত ও ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সদস্যদের অনুমোদনের মাধ্যমে ২০২৫ সেশনের কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

জীবনসঙ্গী হিসাবে কে ভালো, কে খারাপ, সিদ্ধান্ত নিতে নিজেকে ক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ওয়ালটন, আবেদন ১০ অক্টোবর প…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে তিন বিচারককে ঘিরে আইনজীবীদের ক্ষোভ, প্রত্যাহারের দ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
প্রেম-রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু, নতুন ভর্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9