খেলার মাঠে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রাবি ছাত্র

০১ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৮ PM
মেহেদী হাসান সিয়াম

মেহেদী হাসান সিয়াম © সংগৃহীত

খেলার মাঠে মৃত্যু নতুন ঘটনা নয়। তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলো দর্শকেরা। অন্তঃবিভাগ ক্রিকেট খেলায় স্ট্রোক করে মেহেদী হাসান সিয়াম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই বিভাগের সভাপতি অধ্যাপক অধ্যাপক ড. মো. সাহাল উদ্দিন।

সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আজ এশার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জানাজা নামাজ হবে। 

তার সহপাঠীরা বলেন, ক্রিকেট খেলায় নন স্ট্রাইকে থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন সিয়াম। তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক সাহাল উদ্দিন বলেন, মাঠে খেলা চলাকালে সিয়াম হঠাৎ পড়ে যায়। তখন তাকে প্রথমে রাবি চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। পরে রামেকে নেওয়ার পথে সে মারা যায়। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9