যাকাত বোর্ডের সদস্য হলেন রাবি অধ্যাপক ড. নিজাম উদ্দীন

২৬ নভেম্বর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
অধ্যাপক ড. নিজাম উদ্দীন

অধ্যাপক ড. নিজাম উদ্দীন

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত যাকাত বোর্ডের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. নিজাম উদ্দীন। গত ২১ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব এ এইচ এম আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

জারীকৃত প্রজ্ঞাপনে বলা হয়, 'ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ৯ নভেম্বর ২০২৩ তারিখের ১৬,০০,০০০০.০০৪.০১.১১৩.২১-৩৫৫ নম্বর প্রজ্ঞাপনমূলে গঠিত যাকাত বোর্ড বাতিলপূর্বক যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৪ (১) ধারা অনুযায়ী ১৩ সদস্যবিশিষ্ট যাকাত বোর্ড নিম্নরূপভাবে গঠন করা হলো।

যাকাত বোর্ডের সদস্যগণের মেয়াদকাল প্রজ্ঞাপন জারীর তারিখ হতে আগামী ৩ বছর পর্যন্ত থাকবে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অধ্যাপক মো. নিজাম উদ্দীন  বলেন, যাকাত ব্যবস্থা ইসলামের একটা বড় বিষয়। যাকাত সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে পারলে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগত সময়ে দেশের যাকাত ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। প্রকৃতপক্ষে দেশের গরীবদের মাঝে সুষ্ঠুভাবে যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে দারিদ্রের হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আমি যাকাত বোর্ডের সদস্য হিসেবে সেই জায়গাতে নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করতে চাই।

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ জাপানে, আবেদন করতে পারবেন স্নাতক-স্নাতক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক মূল্যায়ন পদ্ধতি: বিশ্ববিদ্যালয়ের অলংকার নাকি দায়? 
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9