রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম

২২ নভেম্বর ২০২৪, ০৬:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম

রাবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক জাহিদুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের নতুন সভাপতি (সাময়িক) হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক মো. জাহিদুল ইসলাম। শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৫টায় বিভাগের শিক্ষকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে, আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার-এর বিরুদ্ধে গত ২০ নভেম্বর বিভাগের ২২ জন শিক্ষকের মধ্যে ২১ জনই স্বাক্ষরিত পত্রে অনাস্থা, আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর অভিযোগ দেন। পরে তাকে বিভাগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মো. জাহিদুল ইসলামকে সাময়িকভাবে বিভাগের সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

গতকাল ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) শেখ সা'দ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি  জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ড. জাহিদুল ইসলাম ১৯৯৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে স্নাতক ও ১৯৯৬ সালে স্নাতকোত্তর পাশ করেন। এরপর তিনি ২০০৪ সালে একই বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। ২০১৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন।

২০০২ সালে তিনি তাফসির আল বায়যাবীতে ব্যবহৃত আরবি কবিতা; প্রেক্ষাপট ও তাৎপর্য বিশ্লেষণ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ৩০টির অধিক প্রবন্ধ দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনের নিবন্ধন কার্যক্রমের উদ্…
  • ০১ আগস্ট ২০২৬
বিলুপ্ত ‘গণরুম সংস্কৃতি’ চালু করলেন ছাত্রদল নেতারা, দুই রুম…
  • ০১ আগস্ট ২০২৬
রবিবার সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০১ আগস্ট ২০২৬
আরও শক্তিশালী হচ্ছে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা 
  • ০১ আগস্ট ২০২৬
ডেইলি শপিং বিভাগে আউটলেট ম্যানেজার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, …
  • ০১ আগস্ট ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাবি ছাত্রশিবিরে…
  • ০১ আগস্ট ২০২৬