জামায়াত আমিরের দুদিনের সফরসূচি প্রকাশ

২৯ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ PM
জামায়াত আমির

জামায়াত আমির © সংগৃহীত

নির্বাচনী প্রচারণায় অংশ নিতে সকালে ফেনী যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় ফেনীতে এক জনসভায় অংশ নেবেন তিনি। দুদিনে ফেনী এবং কুমিল্লার বিভিন্ন এলাকায় প্রচারণার শেষে ঢাকায় ফিরবেন জামায়াত আমির। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দলীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জামায়াত সূত্র জানিয়েছে, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় ফেনী, ১১টায় নোয়াখালী, বেলা সাড়ে ৩টায় লক্ষ্মীপুর, সন্ধ্যা সাড়ে ৬টায় কুমিল্লার লাকসাম এবং সাড়ে ৭টায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। তিনি রাতে কুমিল্লায় অবস্থান করবেন।

পরদিন শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা, এরপর দুপুর ১২টায় নিমসার ও দুপুর ২টায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি। বিকেল সাড়ে ৪টায় ঢাকা-১১ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-১০ আসনের নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬