শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর

২৯ জানুয়ারি ২০২৬, ১০:১৩ PM
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর

শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর © সংগৃহীত

সুনামগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো রাতে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারণা শেষে তার প্রচারের গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকায় আসছিল। এসময় দুটি মোটরসাইকেলে হেলমেট পরিহিত অবস্থায় এসে গাড়িটিতে ভাঙচুর চালানো হয়।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, হেলমেট পরিহিত থাকায় হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে তাদের শনাক্তের চেষ্টা চলছে। 
 
এ বিষয়ে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনিরকে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

পুলিশ পরিচয়ে খুবি শিক্ষার্থীকে জিম্মি করে মুক্তিপণ আদায়
  • ০৪ অক্টোবর ২০২৬
নেপালে ভয়াবহ বন্যার ৩৭ দিন পর এক মালয়েশিয়ানকে জীবিত উদ্ধার
  • ০৪ অক্টোবর ২০২৬
দুই মোটরসাইকেল ও নসিমনের সাথে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৩ …
  • ০৪ অক্টোবর ২০২৬
পরপর তিন ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চল
  • ০৪ অক্টোবর ২০২৬
বিএনপির সম্মেলন থেকে ফেরার পথে ছাত্রদল নেতার মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
রুয়েটে আবাসিক হলে লিফট চালুর দাবিতে উপাচার্যের বাসভবনে শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬