জাবির প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচ মুখ

০৭ নভেম্বর ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাবির প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচজন সহকারী প্রক্টর

জাবির প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচজন সহকারী প্রক্টর © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টরিয়াল বডিতে নতুন পাঁচজন সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, পাঁচ জন শিক্ষককে যোগদানের তারিখ হতে আগামী (২ বছরের) জন্য সহকারী প্রক্টর হিসাবে নিয়োগ করা হলো। সেই সাথে তাঁরা প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হলেন- উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শায়লা শারমিন সেতু, পাবলিক হেলথ্ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মোছা. জান্নাতুল ফেরদৌস, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক অসীম চন্দ্র রায় ও ইংরেজি বিভাগের প্রভাষক মো. সালাহ্ উদ্দিন। এছাড়াও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব সামসুন্নাহার খন্দকার নিয়োগ পেয়েছেন।  

ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চট্টগ্রাম…
  • ০১ আগস্ট ২০২৬
এনআইডি বানানোর কথা বলে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; ছাত্রদ…
  • ০১ আগস্ট ২০২৬
কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • ০১ আগস্ট ২০২৬