অধিভুক্তি বাতিল না হলে সব ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের

০৪ নভেম্বর ২০২৪, ১২:০৮ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি © টিডিসি ফটো

রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় দাবি মানা না হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ করে সব ভবনে তালা দেওয়ার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আগেও আন্দোলন হয়েছে। তখন ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে। তখন বলা হয়েছিল, ‘সাত কলেজ আনহ্যাপি ম্যারেজ’। এরপর ছয় বছর পেরিয়ে গেলেও সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে মুক্ত করা হয়নি। এখন সাত কলেজ এ বিশ্ববিদ্যালয়ের বিষফোঁড়ায় পরিণত হয়েছে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছের ৫ম মনোনয়ন কবে, যা জানা গেল

তারা বলেন, নতুন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্ষমতার অংশ। তারা এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা শিক্ষার্থীদের। সাত কলেজের শিক্ষার্থীরাও অধিভুক্তি বাতিল চান। তাহলে এটি বাস্তবায়নে বাধা কোথায়। সাত কলেজের দুই লাখ শিক্ষার্থীরা কার্যক্রম চালানোর সক্ষমতা নেই ঢাবির। যদি কারও বাণিজ্যিক চিন্তা থাকে, সেগুলো থেকে বেরিয়ে আসারও আহবান জানান শিক্ষার্থীরা।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9