ছাত্রীদের দাবির মুখে মধ্যরাতে জাবির জাহানারা ইমাম হলের প্রভোস্টের পদত্যাগ

২০ অক্টোবর ২০২৪, ১২:৩৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© টিডিসি ফটো

ছাত্রীদের দাবির মুখে পদত্যাগ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট মুরশেদা বেগম। শনিবার (১৯ অক্টোবর) রাত ১১টার দিকে উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি।

প্রভোস্ট মুরশেদা বেগম ও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতির আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতির আবেদনে তিনি উল্লেখ করেন, গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবধি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ওই হলের প্রভোস্ট থেকে অব্যাহতির একটি আবেদন পেয়েছি। সশরীরে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির কথা শুনেছি। এখনও আমরা হলে শিক্ষার্থীদের সাথে কথা বলছি। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিসমূহের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬
আজ সকাল থেকে বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০২ আগস্ট ২০২৬
৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬