উপাচার্য নিয়োগের দাবিতে চবির মূল ফটকে তালা ঝুলাল শিক্ষার্থীরা

১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২১ AM
উপাচার্য নিয়োগের দাবিতে চবির মূল ফটকে তালা ঝুলাল শিক্ষার্থীরা

উপাচার্য নিয়োগের দাবিতে চবির মূল ফটকে তালা ঝুলাল শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য নিয়োগের দাবিতে এবার প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। 

এসময় শিক্ষার্থীদের 'এক দফা এক দাবি, চবিতে ভিসি দিবি', 'রাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়', 'ঢাবি যখন ভিসি পাই, চবি কেন পিছিয়ে যায়', ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। 

এবিষয়ে চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান বলেন, গত ১ মাস হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগ করেছেন। এরমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। সেখানে ক্লাসও শুরু হয়েছে, হলগুলো খুলে দেওয়া হয়েছে। অন্যদিকে চবিতে ভূতুরে পরিবেশ বিরাজ করছে। মনে হচ্ছে, এখানে কোন লোকজন থাকে না। শিক্ষার্থীদের পড়াশোনা নেই। এজন্য আমরা চাই, অতি দ্রুত চবিতে দক্ষ, যোগ্য, শিক্ষার্থীবান্ধব এবং গবেষণাবান্ধব উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়কে অবহেলা করা হচ্ছে। স্বায়ত্তশাসিত তিন বিশ্ববিদ্যালয় উপাচার্য পেলেও আমরা কেনো পাচ্ছি না? এতে করে আমাদের ক্লাস শুরু হচ্ছে না। আমরা সেশনজটের আশঙ্কায় পড়েছি। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতক শেষ হয়ে যাচ্ছে, আমরা পরীক্ষায় বসতে পারছি না। বৈষম্যবিরোধী আন্দোলন করেছি কি ঢাবি থেকে পিছিয়ে থাকার জন্য। সবাই ক্লাস করছে আর আমরা আন্দোলন করছি। আমাদেরকে কি লাঠিয়াল বাহিনী হিসেবে গড়তে চান, না দেশ গড়ার কাজে লাগাতে চান। 

প্রসঙ্গত, উপাচার্য নিয়োগের দাবিতে গত ৮ সেপ্টেম্বর থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা। গত ১২ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের পদত্যাগ করেছেন। এরপর থেকে ১ মাস উপাচার্যহীন রয়েছে বিশ্ববিদ্যালয়টি। ফলে ব্যহত হচ্ছে অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম

বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬
জনবল নিয়োগে বড় বিজ্ঞপ্তি কোকোলা ফুড লিমিটেডে, পদ ১৬৩, আবেদন…
  • ০২ আগস্ট ২০২৬
এনএসইউতে এমএসএমই খাতের সাইবার নিরাপত্তা জোরদারে ছয় দিনের বি…
  • ০২ আগস্ট ২০২৬
ড্যাফোডিলে আইন ও ক্রিমিনোলজি বিষয়ে দেশের প্রথম ডিকলোনাইজিং …
  • ০২ আগস্ট ২০২৬