যোগদান করলেন জাবির নতুন উপাচার্য

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
যোগদান করলেন জাবির নতুন উপাচার্য

যোগদান করলেন জাবির নতুন উপাচার্য © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে উপাচার্য হিসেবে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। তবে শনিবার (৭ সেপ্টেম্বর) উপাচার্য এ অনুষ্ঠানে কোনো প্রকার ফুল না আনার জন্য অনুরোধ করায় কাউকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি।

যোগদান পরবর্তী উপাচার্যের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় এ সময় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপাচার্য পদে নিয়োগ দেওয়ায় রাষ্ট্রপতি ও আচার্য, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয় পরিচালনায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে বিক্ষোভ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের

আলোচনা শেষে দুপুর ১২ টায় পুরনো ফজিলাতুন্নেসা হল সংলগ্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি কর্তৃক নবনির্মিত ছাত্র-জনতা শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দুপুর ১২:১৫ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার ও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ কামরুল আহসানকে সাময়িকভাবে এ পদে নিয়োগ দেয়া হয়।

চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পর্যায় সারণি মনে রাখার অভিনব কৌশল নিয়ে যবিপ্রবি শিক্ষার্থীর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে নিখোঁজের তিন দিন পর নারীর মরদেহ উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডিজিটাল হাজিরায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অগ্রহণযোগ্য
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফের বাড়ল তেলের দাম, জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now