চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ চবি শিক্ষার্থীদের

১১ জুলাই ২০২৪, ০৮:০০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪২ AM
 চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ  শিক্ষার্থীদের

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের © টিডিসি ফটো

পুলিশের লাঠিচার্জের পর চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কোটা সংস্কারপন্থি শিক্ষার্থীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (১১ জুলাই) ক্যাম্পাস থেকে শাটলে করে বিকাল সাড়ে তিনটার দিকে চট্টগ্রাম বটতলী স্টেশনে পৌঁছিয়ে অবস্থান করে শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগারপাস এলাকায় আসতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। 

এসময় নারীসহ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় ক্যাম্পাসে থাকা শিক্ষার্থীরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে ১নং গেইট গিয়ে সড়ক অবরোধ করে। 

অপরদিকে নগরীর ২ নং গেইট সড়ক অবরোধ করে আন্দোলন করছে কয়েক হাজার শিক্ষার্থী। ১ নং ও ২ নং অবরোধের ফলে অচল হয়ে পড়েছে বন্দর নগরী। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত জীবন দিবে তবুও আন্দোলন থেকে নড়বে না। পরে পুলিশ লাঠিচার্জ করলে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মোখলেছুর রহমান বলেন, শিক্ষার্থীদের উপর কোনো লাঠিচার্জ করা হয়নি। তাদেরকে আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য আটকানো হয়েছে। কোনো শিক্ষার্থী আহত হয়নি।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9