এবার রেললাইন অবরোধ চবির কোটা সংস্কার আন্দোলনকারীদের

০৮ জুলাই ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
রেললাইন অবরোধ

রেললাইন অবরোধ © টিডিসি ফটো

কোটা পদ্ধতি সংস্থার ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে এবার নগরের ষোলশহর রেললাইন অবরোধ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (৮ জুলাই) কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বিকাল ৪টার দিকে অবরোধের কবলে পড়ে। 

অবরোধের কারণে পর্যটক এক্সপ্রেস নগরের মুরাদপুর রেলক্রসিং এ আটকে ছিল। ফলে নগরের মুরাদপুরের সঙ্গে অক্সিজেন এলাকার সড়কের যান চলাচল ব্যাহত হয়। পাশাপাশি ফরেস্ট গেট এলাকায়ও যানজটের সৃষ্টি হয়। তবে আধা ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। এরপর ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

আন্দোলনকারী শিক্ষার্থী গাদ্দাফি কুহু বলেন, 'বাংলা ব্লকেড' কর্মসূচির অংশ হিসেবে আজ আমরা রেলপথ অবরোধ করেছি। তবে যাত্রীদের কথা চিন্তা করে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেওয়া হয়। বলতে চাই  আমাদের দেশে শিক্ষিত যুবকের অভাব নেই কিন্তু তারপরও এই কোটার মাধ্যমে চাকরি দিয়ে শিক্ষিত বেকার সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এর দায় কার? কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

রেলপথ অবরোধের বিষয়ে ষোলশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদীন বলেন, শিক্ষার্থীরা নগরের ষোলশহর রেললাইন অবরোধ করেন। এ কারণে পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকে যায়। শিক্ষার্থীদের তাঁরা বলেছেন যাত্রীদের কথা চিন্তা করে যেন তাঁরা ট্রেনটি ছেড়ে দেয়। পরে শিক্ষার্থীরা ট্রেনটি ছেড়ে দিয়েছে। 

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬