৫৩ বছর বয়সে না ফেরার দেশের ঢাবি অধ্যাপক হামিদ উল্লাহ ভূইয়া

১৮ জুন ২০২৪, ০৩:৪৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
অধ্যাপক ড. মো. হামিদ উল্লাহ ভূইয়া

অধ্যাপক ড. মো. হামিদ উল্লাহ ভূইয়া © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. হামিদ উল্লাহ ভূইয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। গতকাল সোমবার (১৭ জুন) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর।  

অধ্যাপক ড. মো. হামিদ উল্লাহ ভূইয়া-এর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার (১৮ জুন) এক শোকবাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. হামিদ উল্লাহ ভূইয়া ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক। তিনি ছিলেন একজন সজ্জন, নম্র ও বিনয়ী মানুষ। উদার ও মানবিক মূল্যবোধসম্পন্ন এই গুণী অধ্যাপক বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সকলের কাছে জনপ্রিয় ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। 

জানা যায়, অধ্যাপক ড. মো. হামিদ উল্লাহ ভূইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে অধ্যাপনা ছাড়াও ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল-এর চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে তাঁর অনেক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একাউন্টিং শিক্ষার প্রসার ও গবেষণায় অসামান্য অবদানের জন্য এই খ্যাতিমান শিক্ষক স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬