ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ পেলেন রাবির ৫ শতাধিক শিক্ষার্থী

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ PM
রাবিতে ডাটা এনালাইসিস প্রশিক্ষণ

রাবিতে ডাটা এনালাইসিস প্রশিক্ষণ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের উদ্যোগে ৫ শতাধিক শিক্ষার্থীকে 'Data Analysis for Everyone' শীর্ষক কোর্সের আওতায় IBM SPSS প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ চারটি ব্যাচে সম্পন্ন হয়।

প্রশিক্ষণটি পরিচালনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডাটা বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর মিঠুন কুমার দে। তিনি জানান, প্রশিক্ষণে গবেষণা, থিসিস, অ্যাকাডেমিক অ্যাসাইনমেন্ট এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে ডেটা বিশ্লেষণের ব্যবহারিক দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিটি ব্যাচে নিয়মিত ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যালি শিক্ষার্থীদের শেখানো হয়েছে এবং কোর্স শেষে অংশগ্রহণকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

কোর্স শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আলিম খান ফারহান বলেন, 'এই প্রশিক্ষণের মাধ্যমে ডেটা বিশ্লেষণের বাস্তব প্রয়োগ সম্পর্কে হাতে-কলমে শিখতে পেরেছি। যা গবেষণা ও অ্যাকাডেমিক কাজে অত্যন্ত সহায়ক হবে।'

এডুকেশন ক্লাবের সভাপতি রায়হানা মালিক সেঁজুতি বলেন, 'বর্তমান সময়ে ডেটা অ্যানালাইসিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা। আমরা চাই শিক্ষার্থীরা কেবল তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তব দক্ষতাও অর্জন করুক। সেই লক্ষ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব নিয়মিতভাবে এমন প্রশিক্ষণের আয়োজন করছে। চারটি ব্যাচে ৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদের জন্য অনুপ্রেরণার।'

তিনি আরও জানান, 'ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে। এডুকেশন ক্লাব শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও গবেষণাভিত্তিক শিক্ষাকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।'

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬