জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ AM
জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত

জাকসুর উদ্যোগে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত © টিডিসি ফটো

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক প্রতিবাদের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‎রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নাট্যরূপে প্রতিবাদ ও প্রতিরোধের ভাষা তুলে ধরা হয়।

‎এবিষয়ে জাকসুর নাট্য বিষয়ক সম্পাদক রুহুল ইসলাম বলেন, বাংলাদেশের মাটি ও মানুষ কারো তাঁবেদারি মেনে নিবে না, কেউ যদি গোলামির জিঞ্জির পড়িয়ে দিতে চায় আমরা বারবার আবু সাঈদ, মুগ্ধ হবো। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলার জমিনে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। ভবিষ্যতে যদি কেউ আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায় বা কোনো দেশের তাঁবেদারি করতে চায়, তাহলে আমাদের শিল্প, সাহিত্য, রচনা, গান,নাটক থেমে থাকবে না।‎

‎জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, আজকের নাট্যসন্ধ্যায় ‘ইন্দ্রপতন’ নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটকের মূল থিম ছিল ফ্যাসিবাদ কীভাবে স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে বিচারব্যবস্থাকে ধ্বংস করে। এই প্রদর্শনের মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের স্পষ্ট বার্তা তুলে ধরাই ছিল উদ্দেশ্য। আমরা সাংস্কৃতিক, রাজনৈতিক ও সামাজিক সব ক্ষেত্রেই ফ্যাসিবাদ, মিথ্যাচার ও প্রোপাগান্ডার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬