বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রকে মারধর

‘প্রলয় গ্যাংয়ের’ ৪ সদস্যকে ঢাবি থেকে বহিষ্কার

২০ নভেম্বর ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

গ্যাং তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে ‘প্রলয় গ্যাংয়ের’ সদস্যদের বিরুদ্ধে। সর্বশেষ গত ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় আবারও গ্যাংটির সদস্যদের নাম এসেছে।

এ ঘটনায় ৪ জনকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ‘বিশ্ববিদ্যালয় থেকে তাদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ মর্মে ৭ কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শৃঙ্খলা পরিষদের সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন, তবারক মিয়া (শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ), মুরসালিন ফাইয়াজ (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ), ফয়সাল আহমেদ সাকিব (অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশিপ বিভাগ) এবং জুবায়ের ইবনে হুমায়ুন (অপরাধ বিজ্ঞান বিভাগ)। 

এছাড়া, কথিত ‘প্রলয় গ্যাং’ নামের একটি গ্রুপের বিভিন্ন অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে গঠিত আন্তঃহল তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ১৪ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এ সভায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। 

অন্তত ২০ ছাত্রীর ‘আপত্তিকর’ ছবি তুলে প্রেমিককে পাঠিয়েছেন ঐশ…
  • ০৭ আগস্ট ২০২৬
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬