দল থেকে বহিষ্কার, গাজী নজরুল বললেন, আমি এখনও জামায়াতের এমপি

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ AM
জামায়াত থেকে বহিষ্কার হওয়া সংসদ সদস্য গাজী নজরুল

জামায়াত থেকে বহিষ্কার হওয়া সংসদ সদস্য গাজী নজরুল © টিডিসি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মো. নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। গত ২২ জুলাই বিকেলে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দলটি। তবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নিজের অবস্থান জানিয়ে গাজী নজরুল বলেছেন, তিনি এখনো নিজেকে জামায়াতের এমপি মনে করেন।

গাজী নজরুল বলেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সদস্যপদ আমার আল্লাহর রহমতে এখনো আছে। আমি জামায়াতের সদস্য হিসেবেই তো এখনো আছি খাতা কলমে সব জায়গায়। এটা আমার যতদূর জানা। আর জামায়াত কি বলছে না বলছে এটা আমার জানা নেই।’

তবে জামায়াতে ইসলামীর নেতারা বলছেন, বহিষ্কারের পর গাজী নজরুল আর দলের কেউ নন। তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে চিঠি দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জতুল্লাহ বলেন, ‘গাজী নজরুলকে বহিষ্কারের চিঠি সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এখন তিনি কী বলছেন সে বিষয়ে জানা নেই। পার্লামেন্টও দিয়েছি এবং কমিশনও দিয়ে দিয়েছি।’

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা তো তাকে দল থেকে বহিষ্কার করেছি। তারপর স্পিকার, ইলেকশন কমিশনের সব জায়গায় চিঠি দেওয়া হয়েছে।’

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, সে বিষয়ে এখনো স্পিকার ও নির্বাচন কমিশনের কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। জামায়াতের চিঠির পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেননি।

৭৫ বছর বয়সী গাজী মো. নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। এরপর তার বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে গত ২২ জুলাই তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।

বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬
অভিযুক্ত অটোরিকশাচালক ছিলেন ঘরজামাই, যেভাবে উদ্ধার হলো আইফোন
  • ১০ অক্টোবর ২০২৬
বিকাশের টাকার গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ম্যানেজার; ৩ কোটি টাক…
  • ১০ অক্টোবর ২০২৬
ছাত্রত্ব নেই তবুও বহিষ্কার, এটা হাস্যকর সুপারিশ: রাবি শিবির…
  • ১০ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার মতো দিল্লিতেও ইন্টারনেট বন্ধের নির্দেশ মোদি সরক…
  • ১০ অক্টোবর ২০২৬