ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল

২০ আগস্ট ২০২৬, ০৬:৫২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৬, ০৭:০৩ PM
গাজী নজরুল ইসলাম

গাজী নজরুল ইসলাম © টিডিসি সম্পাদিত

জামায়াতে ইসলামী বাংলাদেশের বহিষ্কৃত নেতা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এক ফেসবুক পোস্টে ক্ষমা চাওয়ার পর তা আবার ডিলিট করে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে পোস্ট করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের বহিষ্কৃত নেতা এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পরই তিনি তা সরিয়ে ফেলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি কুমিরদীঘি কেন্দ্র ভোটের পর তাকে প্রতিনিধি নির্বাচিত করায় এলাকাবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের কাছে ক্ষমা চান। 

গাজী নজরুল ইসলামের ওই পোস্টে লেখা ছিল, ‘প্রিয় শ্যামনগরবাসী আসসালামু আলাইকুম। কুমিরদীঘি কেন্দ্র ভোটের পর অনেক আশায় আমাকে প্রতিনিধি নির্বাচন করেছিলেন। আপনাদের আশাহত করার জন্য আমি ক্ষমা প্রার্থী।

ঝালকাঠি আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুরের পর আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
বিদেশে কর্মরত সরকারি কর্মকর্তার সন্তানের শিক্ষাভাতা বাড়ল, স…
  • ২২ নভেম্বর ২০২৬
সবসময় ক্লান্ত লাগে, কমছে শরীরের কর্মক্ষমতাও—কারণ কি, কীভাবে…
  • ২২ নভেম্বর ২০২৬
আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬