নবাবগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার ১

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ AM
নবাবগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার ১

নবাবগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগে গ্রেপ্তার ১ © সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাটে গ্রামে গাঁজা গাছ চাষের অভিযোগে মো. রাজু আহম্মেদ (২৫)  নামে এক যুবককে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল ৬টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। রাজু আহম্মেদ হালুয়াঘাট গ্রামের মো. মজমুল হকের ছেলে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজু আহম্মেদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশে টবে লাগানো ছাদ বাগান থেকে তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। প্রতিটি গাছের উচ্চতা প্রায় ৭ ফুট ৫ ইঞ্চি। গাছ তিনটির ওজন আনুমানিক প্রায় ১০ কেজি। 

পুলিশ বলছে, রাজু নিজে সেবন অথবা বিক্রির উদ্দেশ্যে গাঁজা গাছ রোপণ করে থাকতে পারেন। তবে ঠিক কী উদ্দেশ্যে তিনি গাঁজা গাছ চাষ করছিলেন, তা তদন্তের পর নিশ্চিত জানা যাবে। এ ঘটনায় আটক যুবকের  বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম আর্মি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অ…
  • ১৩ অক্টোবর ২০২৬
জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধ বিষয়ক মন…
  • ১৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই শাখার নাম পরিবর্তন
  • ১৩ অক্টোবর ২০২৬
৩০ ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি, …
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষামন্ত্রী নাখোশ, শিক্ষকদের বদলির ফল প্রকাশে একাধিক জটিল…
  • ১৩ অক্টোবর ২০২৬
সকালে ডিমের চেয়েও বেশি প্রোটিন, ফাইবারও মিলবে যে ৩ খাবারে
  • ১৩ অক্টোবর ২০২৬