৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন ভারতীয় ওপেনার

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ AM
 অভিষেক শর্মা

অভিষেক শর্মা © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে সেঞ্চুরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। তার বিধ্বংসী শতকে গড়েছে বিশ্বরেকর্ডও। টেস্ট খেলুড়ে দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ভারতের এই বাঁহাতি ব্যাটার।

ম্যাচের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ইনিংস শুরু করেন অভিষেক। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক চার-ছক্কায় আফগান বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে মাত্র ৩০ বলেই ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি তুলে নেন তিনি।

এর আগে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের। চলতি বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। একই গতিতে ৩৩ বলে শতক রয়েছে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজারও। তবে সেই ইনিংসটি তিনি খেলেছিলেন গাম্বিয়ার বিপক্ষে। গাম্বিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়।

অ্যাসোসিয়েট বা সহযোগী দেশগুলোকেও হিসাবের মধ্যে ধরলে অভিষেকের ৩০ বলে সেঞ্চুরি বিশ্বে তৃতীয় দ্রুততম। এই তালিকার শীর্ষে আছেন এস্তোনিয়ার সাহিল চৌহান। সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে শতক করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা তুরস্কের মুহাম্মদ ফাহাদ বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

তবে দ্রুততম শতক তুলে নেওয়ার পর ইনিংসটাকে খুব বেশি দূর এগিয়ে নিতে পারেননি অভিষেক। সেঞ্চুরি পূর্ণ করার পর মাত্র চার বল ব্যাট করেছেন তিনি। শেষ পর্যন্ত ৩৪ বলে ১০৮ রান করে আউট হন ভারতীয় এই ওপেনার। তার বিস্ফোরক ইনিংসে ছিল ৯টি চার ও ১১টি ছক্কা।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬