১৫ অক্টোবর থেকে রাবি স্টেশনে যাত্রা বিরতি দিবে দুই ট্রেন

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন

রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশন © সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দিবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস।একই সাথে রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের জন্য শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাস থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাবি প্রশাসন শাটল বাস প্রদান করবেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় রাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।  

এসময় সালাহউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীরা মনে করছে অনুমোদন হ‌ওয়ার পর থেকেই ট্রেন যাত্রা বিরতি দিবে। কিন্তু বিষয়টি ভিন্ন, এটা ২ যুগের ও বেশি সময় ধরে বন্ধ আছে। সুতরাং এটি সংস্কার করতে কিছুটা সময়ের প্রয়োজন। সে সময়টুকু আপনারা শিক্ষার্থী সুলভ আচরণ করুন। 

তিনি আরও বলেন, আনুমানিক আগামী ১৫ অক্টোবর থেকে যাত্রা বিরতি দেবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেন দুইটি। গভীর রাতে চলমান আরো তিনটি আন্তঃনগর ট্রেনের বিরতির জন্য ও আমরা আলোচনা করছি। ততদিন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাত্রিকালীন ট্রেনের সাথে সমন্বয় করে ক্যাম্পাস থেকে  রাজশাহী স্টেশনে শাটল বাস প্রদান করা হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দয়া করে টিকিট ছাড়া ভ্রমণ করবেন না এবং সর্বদা শিক্ষার্থীবান্ধব আচরণ করবেন। 

উল্লেখ্য, প্রায় দুই যুগের ও বেশি সময় ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনটি। শিক্ষার্থীদের সুবিধার্থে আগামী ৬ আগস্ট দুইটি আন্তঃনগর ট্রেন যাত্রা বিরতির অনুমোদন দেয় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬