বিশ্ববাজারে কমল তেলের দাম

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি

মধ্যপ্রাচ্যের তেল বাজারে বিকল্প সরবরাহপথ তৈরি হওয়ার খবরে শুক্রবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছে। এ নিয়ে টানা তৃতীয় সেশনে কমল তেলের দাম। তবে দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) গ্রিনিচ সময় মান (জিএমটি) রাত ১২টা ২০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০ দশমিক ৮৮ ডলারে নেমেছে। বৃহস্পতিবার উভয় বেঞ্চমার্কের দাম প্রায় ১ শতাংশ কমে।

সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের মধ্যে বৃহস্পতিবার সীমান্তজুড়ে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটলেও ব্যবসায়ীরা নতুন করে সরবরাহঝুঁকির বিষয়টি অনেকটা উপেক্ষা করেছেন। ফলে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কার তুলনায় মধ্যপ্রাচ্যের তেল বিকল্প পথে বাজারে পৌঁছানোর সম্ভাবনাই দামের ওপর বেশি প্রভাব ফেলছে।

এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা বৃদ্ধির জেরে হওয়ায় এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাতে জানা গেছে, বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তায়েফ গভর্নরেটে হুথিদের একটি ড্রোন ভূপাতিত করার পর অন্তত একজন নিহত ও দুজন আহত হয়েছেন। নিহত ব্যক্তি সৌদি আরবে বসবাসকারী একজন ইয়েমেনি নাগরিক।

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, জামিন নিতে গিয়ে শ্রীঘরে শিক্ষক
  • ১২ অক্টোবর ২০২৬
নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬