বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ PM
বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ

বাগেরহাটে মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার লিটার ভোজ্য তেল জব্দ © সংগৃহীত

বাগেরহাটের মোংলায় মুদি ব্যবসায়ীর গোডাউন থেকে ১৫ হাজার ৬শ লিটার ভোজ্য তেল (অপরিশোধিত সয়াবিন) জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজারের মেসার্স শোভা স্টোর নামের মুদি ব্যবসায়ী মো. সবুর তালুকদারের গোডাউনে অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে মজুত করা ৭৮ ব্যারেল অর্থাৎ ১৫ হাজার ৬ শ লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ করা হয়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে অপরিশোধিত এ তেলের সাথে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করে আসছিলে সবুর ও তার লোকজন। মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী অবৈধভাবে মজুত করা এই তেল জব্দের নির্দেশ দেন। তবে অবৈধ মজুদকারী মো. সবুর তালুকদারের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন।

এ বিষয়ে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, গোয়েন্দা তৎপরতার মধ্য দিয়ে কোস্ট গার্ড পৌর শহরের মুদি ব্যবসায়ী সবুরের গোডাউন থেকে চোরাচালানের অবৈধ ৭৮ ব্যারেল তেল জব্দ করেছে। জব্দকৃত তেল পুলিশে হস্তান্তর ও এ ঘটনায় কোস্ট গার্ডের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। 

অবৈধ মজুদকারী মো. সবুর তালুকদার এর আগেও একবার র‌্যাবের হাতে আটক হয়েছিলেন। তখনও বিপুর পরিমান ভোজ্য তেল জব্দ করা হয়েছিল।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬