ময়মনসিংহের হালুয়াঘাট টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ। © সংগৃহীত
ময়মনসিংহের হালুয়াঘাট টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজের ইংরেজি বিষয়ের শিক্ষক আরিফুল ইসলাম পারভেজের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ তার পুরাতন বাসস্ট্যান্ডের হোসেন টাওয়ার এর ভাড়া বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১ টার দিকে এ অভিযান পরিচলনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। তিনি জানান, ঐ শিক্ষকের বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ থাকায় তার বাসায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামাদি পাওয়া যায়। কলেজ গর্ভনিং বিশেষ মিটিংয়ে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। এ ঘটনা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ কর্মদিনসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য সিদ্ধান্ত হয়েছে। অভিযানে হালুয়াঘাট মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানের সময় বাসা তালাবদ্ধ থাকার কারণে তাকে মুঠোফোনে বাসায় আসতে বলা হয়। প্রথমে বাসায় আসার ব্যাপারে আশ্বস্ত করলেও পরবর্তীতে তিনি আর আসেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। তার শয়নকক্ষ থেকে ইয়াবা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করেছে উপজেলা নির্বাহি অফিসার ফয়সাল আহমেদ। এ সময় হালুয়াঘাট থানার পুলিশের একটি দল এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার সাথে ছিলেন।
ঐ শিক্ষকের বিরুদ্ধে মাদক সেবন ও কলেজে নিয়মিত পাঠদান না করার অভিযোগ ছিল।