বঙ্গবন্ধুর সমাধিসৌধে ঢাবির নতুন ভিসির পুষ্পস্তবক অপর্ণ

১০ নভেম্বর ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে মোনাজাত করে ঢাবি ভিসি

বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে মোনাজাত করে ঢাবি ভিসি © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ভিসি) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে এখানে আসেন তিনি। এসময় জাতির পিতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতও করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদসহ ছয় শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। 

জানা যায়, আজ সকাল সাড়ে সাতটায় ক্যাম্পাস থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। বেলা ১১টা নাগাদ সেখানে পৌঁছার পর বেলা ১২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, বেলা সাড়ে চারটার দিকে গোপালগঞ্জ থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করছেন বলে জানা গেছে।

গত ৪ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এর আগে অক্টোবরের মাঝামাঝি সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদে সাময়িকভাবে নিয়োগ পান তিনি।

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ব্রিটিশ ভারতে দাপ্তরিক ভাষা উর্দু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে হেড অব এসএমই পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীকে ল্যাপটপ দিলেন মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬