সাতকানিয়ায় দাখিলে কৃতিত্ব অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা

১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ PM
চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা

চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা © টিডিসি ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে আঞ্জুমানে ইসলামিয়া আদর্শ মহিলা দাখিল মাদরাসা কর্তৃপক্ষ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাতকানিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ভোয়ালিয়া পাড়ায় অবস্থিত মাদরাসাটির হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল শিফার কোরআন তিলাওয়াত এবং দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া মিলির ইসলামী সংগীত পরিবেশনের পর স্বাগত বক্তব্য দেন মাদরাসার সুপার আব্দুল মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান হিসাবরক্ষক আবুল কালাম মুহাম্মদ ইকবাল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয় বরং এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার ফল। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই হবে না। প্রযুক্তিগত জ্ঞান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল দক্ষতাও অর্জন করতে হবে। আজ যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, ভবিষ্যতে তারাই পরিবার, সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদার্শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মহসিন মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের গণিত বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আওয়াল, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আকতার কামাল, পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ, সাবেক দুইবারের কাউন্সিলর ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্য নেচার উদ্দীন আহমদ চৌধুরী, আল হেলাল ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুনুর রশিদ, আলহাজ মোস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যাপক সৈয়দ বোরহান উদ্দিন চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরাফাত উল্লাহসহ অনেকে।

মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মোরশেদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য দেন মুক্তারুন নেছা, শফিকুল আলম, সাজিয়া তাছমিন, সায়েম আব্দুল্লাহ এবং পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি পারভেজ আলম।

বক্তারা কৃতি ছাত্রীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ ও কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ছাত্রীদের সম্মাননা দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ উপহার তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

রাইস কুকারে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি আমিন উল্যাহ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
‎জবি ভিসির পিএসের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাইম ব্যাংক পিএলসিতে সিনিয়র ম্যানেজার পদে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬