সিটি ব্যাংক পিএলসি © টিডিসি ফাইল ফটো
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কভারেজ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স ২৬ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন করা যাবে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কভারেজ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকিং খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকারযোগ্যতা রয়েছে।
বয়স: ২৬ থেকে ৩৫ বছর।
কাজের দায়িত্ব: নিয়োগপ্রাপ্ত ব্যক্তি স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিটি ব্যাংকের সম্পর্ক পরিচালনায় সহায়তা করবেন। পাশাপাশি ট্রেড ফাইন্যান্স-সংক্রান্ত কার্যক্রম এবং ব্যাংক ও সিটি ব্যাংকের হংকংভিত্তিক সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করবেন।
প্রধান দায়িত্বগুলো হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় এফআইসিসি টিমকে সহায়তা করা, বিশেষ করে ট্রেড ফাইন্যান্স ব্যাংকিং কার্যক্রমে। এলসি ইস্যুকারী ব্যাংকগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পরিদর্শন করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাহীদের সঙ্গে পেশাদার সম্পর্ক গড়ে তোলা। সিটি হংকং লিমিটেডের (সিটি এইচকে) মাধ্যমে এলসি রাউটিং, বিল গ্রহণ, মেয়াদপূর্তিতে বিল নিষ্পত্তি এবং সংশ্লিষ্ট ট্রেড ডকুমেন্ট সংগ্রহ ও সরবরাহের বিষয়ে ব্যাংকগুলোর সঙ্গে সমন্বয় ও ফলোআপ করা। সুইফট গ্রহণ ও অন্যান্য লেনদেন-সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমন্বয় করা। বকেয়া বিল নিয়মিত পর্যালোচনা করা এবং মেয়াদোত্তীর্ণ বিল সময়মতো নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমন্বয় করা। এফআইসিসি টিম ও সিটি এইচকে-তে নিয়মিত প্রতিবেদন তৈরি ও জমা দেওয়া। নির্ধারিত লেনদেন ও ক্লায়েন্ট-সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অভ্যন্তরীণ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করা। ক্লায়েন্ট, লেনদেন ও ব্যাংক-সংক্রান্ত তথ্যের কঠোর গোপনীয়তা বজায় রাখা। এফআইসিসি ব্যবস্থাপনার দেওয়া অন্যান্য দায়িত্ব পালন করা।
আরও দেখুন: গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ এআইটি অ্যালামনাই অ্যাওয়ার্ড পেলেন পাবিপ্রবি প্রো-ভিসি নজরুল ইসলাম
বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
আবেদনের শেষ সময়: ২৩ সেপ্টেম্বর ২০২৬।
প্রকাশের তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।