নৌবাহিনীর অধীনে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত

১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ PM
৩৫ পদে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে

৩৫ পদে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩৫ পদে ৮৬ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৯ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়েছে—চলবে ১৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড;

পদের নাম: ৩৫টি ভিন্ন পদ (নিচের বিজ্ঞপ্তিতে দেখুন);

পদসংখ্যা: ৮৬টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (চুক্তিভিত্তিক ও দৈনিক ভাতা ভিত্তিতে);

বেতন-ভাতা: ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী;

আরও পড়ুন: নৌবাহিনী নিয়োগ দেবে অফিসার ক্যাডেট, আবেদন এইচএসসি পাসেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবনে;

কর্মস্থল: নারায়ণগঞ্জ;

প্রার্থীর বয়স: ২১-৩৫ বছর (১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে—

দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর, নারায়ণগঞ্জ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়া র্কস লিমিটেডের ওয়েবসাইট

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬